ক্যাকটাস
- হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে
০৫-০৬-২০২৩

দারুন আলাদা একা অভিমানী এই ক্যাকটাস।
যেন কোন বোবা রমণীর সখী ছিলো দীর্ঘকাল
কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল
এরকম ভাব-ভঙ্গি তার।
ধ্রুপদী আঙিনা ব্যাপী
কন্টকিত হাহাকার আর অবহেলা,
যেন সে উদ্ভিদ নয়
তাকালেই মনে হয় বিরান কারবালা।

হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব
অথবা গিয়েছে দিন
এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর,
নাকি সে আমার মত খুব ভালোবেসে
পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে।

বোকা উদ্ভিদ তবে কি
মানুষের কাছে প্রেম চেয়েছিলো?
চেয়েছিলো আরো কিছু বেশি।

৩০.৬.৮২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২১:৩৮ মিঃ

"বোকা উদ্ভিদ তবে কি
মানুষের কাছে প্রেম চেয়েছিলো?
চেয়েছিলো আরো কিছু বেশি।"

আরবাচীন পথিক
২৬-০৭-২০১৪ ১৫:৫৬ মিঃ

দারুন একটা সৃষ্টি।

জুপিটার মুহাইমিন
১৩-০৭-২০১৪ ০৫:১২ মিঃ

ক্যাকটাস, সুন্দর তুমি

মনিরা বাকী
২৯-০৫-২০১৩ ০২:১২ মিঃ

যত পড়ি মুগ্ধতার পরিধি বাড়তেই থাকে শুধু...


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026